সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মরহুমা লুৎফুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ‌্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ ডেপুটি স্পীকারের

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :
আজ (শুক্রবার) পাবনার সাঁথিয়া উপজেলার পুরানচর সরকারী প্রাথমিক বিদ‌্যালয় মাঠে পুরানচর যুব সমাজের উদ‌্যোগে আয়োজিত মরহুমা লুৎফুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি। এসময় তিনি শাহজাদপুর ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ‌্যাম্পিয়ন হওয়া ঘুঘুদহ ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। দিনের অপর অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়া পৌর এলাকার পাকা রাস্তার উদ্বোধন করেন ডেপুটি স্পীকার। এছাড়া সাঁথিয়া পৌরসভাধীন ফকিরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সুধীজনদের সাথে মতবিনিময় করেন মোঃ শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত :(মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গণসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com