মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২৮তম যাত্রা উৎসব ২০২৩

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমী আয়োজিত এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২৮ তম যাত্রা উৎসব পালিত হল, ২৪ শে নভেম্বর বিকেল চারটায় শুভ সূচনা হয়। এই যাত্রা উৎসব ৩২ দিন ব্যাপী চলবে, শুভ সূচনা হয় রবীন্দ্রসদনের একতারা মঞ্চে‌, এবং এই উৎসব চলবে রবীন্দ্র সদন প্রাঙ্গনে ২৬ শে নভেম্বর পর্যন্ত ,এরপর ২৭শে নভেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত চলবে বাগবাজার, ফনিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে। থাকছে প্রদর্শনী, আলোচনা সভা ও যাত্রাপালা। শুভ সূচনায় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ,মন্ত্রী ইন্দ্রনীল সেন ,এছাড়াও উপস্থিত ছিলেন সান্তনু বসু ,কৌশিক বসাক সহ অন্যান্যরা। ৫শ বছর পেরিয়ে বাংলায় জয়যাত্রা ফিরে এলো এই ২৮ তম বর্ষে,প্রতিদিনই মঞ্চে উপস্থিত হয়েছেন আলোচনা সভায়, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, অভিনেতা শুভাশিস চক্রবর্তী অভিনেত্রী দোলন রায় সহ যাত্রা জগতের বেশ কয়েকজন গুণী অভিনেতা অভিনেত্রী। আলোচনা সভায় যাত্রা জগতকে তুলে ধরার চেষ্টা করেছেন ,সেকাল আর একাল কিভাবে তারা অভিনয় করতেন তার বর্ণনা করেছেন। এছাড়াও যাত্রা উৎসব প্রাঙ্গনে ছিল প্রদর্শনী, সেখানে যাত্রা জগতের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন,রবীন্দ্র সদন চত্বরে যাত্রা প্রেমীদের জন্য বেশ কয়েকটি যাত্রা আয়োজন করেছিলেন। এই যাত্রাপালা দেখার জন্য বিকেল থেকেই লাইন পড়ে যায় রবীন্দ্রসদন চত্বরে, এই প্রথম রবীন্দ্র সদনে যাত্রা উৎসব পালিত হল, এই উৎসবকে স্বাগত জানিয়েছেন উপস্থিত যাত্রা জগতের অভিনেতা অভিনেত্রীরা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন বাদে যে এই রবীন্দ্রসদন চত্বরে যাত্রা উৎসব পালন করলেন আমরা কৃতজ্ঞ ও ধন‍্য।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com