শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

মুজিব বর্ষের জমি ও ঘর হস্তান্তর নিয়ে প্রশাসনের মতবিনিময়

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
আগামী ২২ মার্চ চতুর্থ পর্যায়ে গৃহহীনদের মাঝে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, শফিকুল ইসলাম অবুঝ, জুয়েল রানা, মোকছেদ আল মামুন, সাবেক ছাত্রলীগ নেতা ছামিউল ইসলাম ছামু প্রমুখ। মতবিনিময় সভায় গৃহ নির্মাণ নিয়ে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট বরাদ্দকৃত ঘরের পরিমান ১ হাজার ৬৯১টি। এর মধ্যে ইতিমধ্যে উপজেলার ১ হাজার ১৯২ জন গৃহহীনের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ ২৮৯ জন গৃহহীনের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হবে। বাকী ২১১টি ঘরের নির্মাণ কাজ চলামান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com