শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রবীন্দ্রসদনে শুভ সূচনা হলো একতারা মঞ্চে বাউল ফকিরি উৎসব ২০২৩

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
আজ ১৬ই ডিসেম্বর শনিবার, ঠিক বিকেল পাঁচটায় , রবীন্দ্রসদন প্রাঙ্গণের একতারা মঞ্চে, শুভ সূচনা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত ও তথ্য সংস্কৃতি বিভাগ পরিচালিত এই বাউল ফকিরি উৎসব, এই উৎসব চলবে ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে । মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিল্ম ফেস্টিভ্যালের পরেই, পুনরায় শুরু হয়ে গেল এই বাউল উৎসব। বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করেছেন, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে, মঞ্চে তাদের বাউল সংগীত পরিবেশন করছেন একের পর এক, দর্শকদের মন মাতিয়ে তুলেছেন, উপস্থিত হয়েছেন কার্তিক বাউল যিনি দেশ-বিদেশে তার বাউল সংগীত পরিবেশন করে চলেছেন,বিকেল থেকেই বাউল প্রেমী ও দর্শকদের ভীড় জমতে থাকে এই একতারা মঞ্চের সামনে, একদিকে ঠান্ডা পড়তে শুরু করেছে কিন্তু যেখানে এই উৎসব হচ্ছে সেখানে কোন রকম মাথার উপর ছাওনি নায় , খালি মাঠে বসে আছেন দর্শকরা , কিন্তু কিন্তু তা তো তাদের কোন অস্থিরতা দেখা যায়নি সুন্দরভাবে বসে এই বাউল সংগীত উপভোগ করছেন, মাঝে মাঝে শিল্পীদের উৎসাহ দেয়ার জন্য করজুড়ে হাততালি দিতে থাকেন, এবং শিল্পীরাও চেষ্টা করছেন তাদেরকে আরও বেশি আনন্দ দেওয়ার, আর এই শীতকালেই বিভিন্ন জায়গায় উৎসবে মেতে উঠে বিভিন্নভাবে, খেলা মেলা নিয়ে।
এদিকে বাউল সম্প্রদায়ের শিল্পীরা বলেন, আমাদেরকে এইরকম একটি সুযোগ দেওয়ায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের সুযোগ দিয়েছেন বলেই এই মঞ্চে আমরা দুটো গান গাওয়ার সুযোগ পেয়েছি এবং দর্শকদের আনন্দ দিতে পেরেছি, এবং ধন্যবাদ জানাবো, যারা এই উৎসবকে পরিচালনা করছেন, আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com