বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রাজবাড়ীতে -কুষ্টিয়া মহাসড়কে দূরপাল্লার বাসে যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিয়ে ভোগান্তির অভিযোগ

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী :
সরকারি নির্দেশনা অনুযায়ী ৬০% বেশি ভাড়া আদায় করার কথা থাকলেও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দূরপাল্লার বাসে ৯০ থেকে ১০০% বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বুধবার (২৬ মে) সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই চলছে পরিবহন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কিছুটা সত্যতা মিলেছে কাউন্টার মাস্টারদের কাছ থেকে। এ বিষয়ে রাজবাড়ী পরিবহন ও বিআরটিসি পরিবহনের কাউন্টার মাস্টার মো. আকবর আলী বলেন, কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসগুলায় আগে ভাড়া নেয়া হতো ২৭০ থেকে ২৮০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা এবং বিআরটিসি পরিবহনে পাংশা থেকে বরিশাল আগে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৬০০ টাকা। পাংশা থেকে রংপুর নেয়া হতো ৬০০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে এক হাজার টাকা। তিনি আরো বলেন, পরিবহনের দুটি আসন মিলে একটি আসন করায় অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। এছাড়াও লালন পরিবহনে আগে কুমারখালী থেকে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা। রাবেয়া পরিবহনে কুমারখালী থেকে আগে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা এবং সৌহাদ্য পরিবহনে আগে নেয়া হতো ৩৩৩ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com