মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে সাজেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেরা নগরীর বিভিন্ন স্থানে রান্নাবান্নার কাজ করতেন।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিদিনের মতো কাজের জন্য বের হয়েছিলেন সাজেরা বেগম। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। ট্রেনটি নগরীর ডিঙ্গাডোবা মজার মোড় এলাকায় আসরে ওই নারী রেল লাইনের ভেতর ঢুকে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা জিআরপি থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com