সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীতে স্ত্রীকে হত্যা করে পলাতক: ২৭বছর পরে ধরা!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম(৫৫) নামের এক আসামীকে ২৭ বছর পরে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ এপ্রিল) ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে তাকে গ্রেফতার করে তানোর থানা পুলিশ। েগ্রেফতার মোঃ নজরুল ইসলাম রাজশাহীর তানোর থানার ছাঐড় গ্রামের মৃত ভন্ডু মন্ডলের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতে খায়ের আলম। তিনি জানান, (১৫ এপ্রিল ১৯৯৫) সন্ধ্যা ৭টার দিকে আসামি নজরুল ইসলাম তার স্ত্রী বেংগী বিবির কাছে রাতের খাবার চায়। তার স্ত্রী খাবার দিতে দেরি করলে রাগান্বিত হয়ে স্ত্রীকে মাটিতে ফেলে পেটে ও বুকে সজোরে লাথি মেরে গুরুতর জখম করে। পরেন দিন তার স্ত্রী মারা যান। নিজ স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতার নজরুল ইসলাম বিরুদ্ধে (২৭ মে ১৯৯৫) তানোর থানায় দন্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলাটি তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।অভিযোগপত্রের প্রেক্ষিতে রাজশাহীর বিজ্ঞ দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে আসামি মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার যাবজ্জীবন কারাদন্ডসহ ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
কিন্তু হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিলো নজরুল। পলাতক থাকা অবস্থায় নজরুল ছদ্ম নাম ও ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড তৈরি করে এবং দ্বিতীয় বিবাহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বসবাস করতে থাকে। তবে ঢাকায় লেবারের কাজ করতো। মাঝে মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে আসে।
শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে আত্মগোপনে থাকা নজরুল ইসলামকে গ্রেফতার করে তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স। শনিবার সকালে গ্রেফতার নজরুলকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com