শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীর সাইবার ট্রাইব্যুন্যাল আদালতে বখাটের কারাদন্ড

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
নারীর এডিট করা অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করায় শ্যাম দাস (৩৮) নামের এক ব্যক্তির সাত বছর সশ্রম কারাদ- দেওয়া হয়েছে । এছাড়া তাকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ জুলই) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় এই মামলার আসামি শ্যাম দাস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুন্যাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা। তিনি জানান, রায়ে বলা হয়েছে এই মামলার অন্যতম আসামি শ্যাম দাসের (৩৮) বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত আইন-২০০৬ এর ৫৭ ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে দোষী সাব্যস্তকরে সাত বছর সশ্রম কারাদ- দেওয়া হলো। এছাড়া নগদ পাঁচ লাখ টাকা অর্থদ- দেওয়া হলো। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এই মামলার আলামত রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করা হলো এবং তা বিধি মোতাবেক নিষ্পত্তি করতে হবে। এছাড়া সিআরপিসির ৫৪৫ ধারার বিধান মতে ক্ষতিগ্রস্ত হিসেবে জরিমানার পাঁচ লাখ টাকা এই ভিকটিম পাবেন। আর মামলার আসামির হাজতবাস মূলে কারাদ- থেকে বাদ যাবে। অ্যাডভোকেট ইসমত আরও বলেন, নাটোরে লালবাজার এলাকার এক নারী ২০১৪ সালের ২৪ মে সদর থানায় তথ্য ও প্রযুক্তি আইনে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহারে ওই নারী বলেন, তিনি রাজশাহী গভঃ কলেজ থেকে মাস্টার্স পাস করে বর্তমানে ৩৪তম বিসিএস পরীক্ষার্থী। তার প্রতিবেশী বাবু চন্দ্র একজন মাদকসেবী ও লম্পট প্রকৃতির লোক (২০১৪ সালে তার বয়স ছিল ৪৫ বছর)। তিনি তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতেন এবং রাস্তাঘাটে যৌন হয়রানি করতেন। এর একপর্যায়ে বাবলু চন্দ্র তার সহযোগী শ্যাম দাসকেও (ওই সময় তার বয়স ছিল ৩০ বছর) ওই নারীর পেছনে লাগান। তারা দুইজনে মিলে যে কোনো মাধ্যমে ওই নারীর ছবি সংগ্রহ করেন এবং তা এডিট করে অশ্লীল ছবি তৈরি করেন।
পরে ওইসব অশ্লীল ছবি দেখিয়ে তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এই টাকা না দিলে তারা ওই নারীর এডিট করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেবে বলে হুমকি দেন। পরে তারা দাবি করা চাঁদার টাকা না দিলে দুইজনে মিলে ওই অশ্লীল ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেন। এ ঘটনায় তিনি থানায় গিয়ে মামলা করেন। এ ঘটনার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে আসার পর সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরই মধ্যে জামিনে আসার পর বয়সজনিত কারণে এক নম্বর আসামি বাবলু মৃত্যুবরণ করেন। পরে শ্যাম দাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালতে এই রায় ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com