শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহী ইন রেসিডেন্সিয়াল লি: হোটেলে কঠোর লকডাউনের মধ্যেও বিয়ে অনুষ্ঠান!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর উপশহর এলাকায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন অমান্য করে কঠোর লকডাউনের মধ্যেও বিশাল আয়োজন করে বিয়ের অনুষ্ঠান সম্পূর্র্ণ করেছে রাজশাহী ইন রেসিডেন্সিয়াল লি: কতৃপক্ষ।
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারের বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করে তারা।
স্থানীয়রা বলছেন, উপশহর ৩ নং সেক্টরের ১৮৮ নম্বর একটি ফ্লাট বাড়ি ভাড়া নিয়ে রাজশাহী ইন রেসিডেন্সিয়াল লি: নামের একটি হোটেল গড়ে তুলেছেন আবু ইউসুফ মাসুদ নামের এক ব্যক্তি।
অধিক মুনাফার লোভে সরকারের বিধিনিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া প্রদান করে হোটেলটি। আজ শুক্রবার ৩০ জুলাই দুপুর থেকে এ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অতিথিদের রিসিভ করছেন আবু ইউসুফ মাসুদ নিজেই। প্রাইভেট কার, মাইক্রো, মোটরসাইকেল ছাড়াও অটোরিকশা যোগে আসতে দেখা গেছে অতিথিদের। প্রায় দেড় শতাধিক লোকজনের আয়োজন চলছিল হোটেলটিতে।
এদিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিনুর ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠান চললেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাকে।
এ বিষয়ে জানতে চাইলে এস আই শাহিনুর রাগান্বিত হয়ে কথা বলেন। তিনি বলেন, এখানে ২০/২৫ জন লোক নিয়ে তারা গল্প করছে! বিয়ের কোনো অনুষ্ঠান হচ্ছেনা বলে জানান তিনি। এছাড়া ডিসি স্যার আমাকে যা বলতে বলেছে আমি তাই বলে ভিতর থেকে বেড়িয়ে এসেছি। এদিকে শাহিনুরের দায়সারা কথা কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com