সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে গরুসহ দুই চোর গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে চোরাই গরু উদ্ধার সহ ১ নারী ও এক পূরুষকে চোরকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ।শুক্রবার (২ সেপ্টেম্বর), দুপুর পৌনে ২টায় চোরাই গরুটিসহ বিলকিস বেগমকে এবং ৩টায় মো: মাসুম আলী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোছা: বিলকিস বেগম (৪৫) ও মো: মাসুম আলী (৩৫)। বিলকিস মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকার মোঃ আজাহার আলীর স্ত্রী ও অপর আসামি মাসুম মহানগরীর রাজপাড়া থানার নিমতলা এলাকার মৃত মান্নান আলীর ছেলে।
শুক্রবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোঃ রফিকুল আলম। তিনি জানান, মোঃ তরিকুল ইসলাম শাহমখদুম থানার কুলপাড়া এলাকার বাসিন্দা। তিনি তিনটি গরু লালন-পালন করতেন। গত ২৩ আগস্ট রাত ১২ টায় গরু গুলো দেখে ঘুমাতে যান। এরপর রাত সাড়ে ৩টায় ঘুম থেকে উঠে দেখেন তিনটি গরুর মধ্যে একটি নাই এবং গোয়াল ঘরের ইটের দেয়াল ভাঙ্গা। তিনি আশপাশ খোঁজাখুজিঁ করে না পেয়ে শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স চোরাই গরু উদ্ধার করে। একই সময় অভিযান চালিয়ে মোছাঃ বিলকিস বেগমের বাড়ি থেকে চোরাই গরুটি উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে বিলকিস বেগম স্বীকার করে অপর আসামি মাসুম-সহ আরো কয়েকজন তার কাছে গরুটি বিক্রয়ের জন্য রেখেছে। এমন স্বীকারোক্তিতে অপর চোর মাসুমকে শুক্রবার দুপুর পৌনে ৩টায় গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মূখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com