সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে চুরির মোটরসাইকেল-সহ ছিনতাইকারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মোঃ লিটন (২২) নামের এক মোটরসাইকেল ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতার ছিনতাইকারী মোঃ লিটন, মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার মৃত শুকুর আলীর ছেলে। বুধবার (১১ জানুয়ারী) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম। তিনি জানান, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মোঃ মোন্তাজুল হক শোভন (২৬) তার মোটরসাইকেল নিয়ে কেশরহাট যাচ্ছিলেন। সে নগরভবনের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী লিটন (২২), সাকিল (২৬) ও নাহিদ (২৪) শোভনের মোটর সাইকেলটি থামায়। এরপর তারা শোভনকে তাদের একজনকে সাথে নিয়ে আমচত্বর পৌঁছিয়ে দিতে অনুরোধ করে। শোভন লিটনকে সাথে নিয়ে আমচত্বর দিকে রওয়া হয় আর শাকিল নাহিদকে নিয়ে তার মোটরসাইকেলে শোভনের পিছনে আসতে থাকে। এদিন বিকেল ৪ টায় তারা শাহমখদুম থানার সরকার পেট্রোল পাম্পের পাশে নাহিদের বাড়ির সামনে শোভনকে থামতে বলে। এরপর ছিনতাইকারীরা তিনজন একত্রে শোভনকে মারপিট করে এবং চাঁদা দাবি করে। শোভন চাঁদা দিতে অস্বীকার করে। তখন ছিনতাইকারীরা শোভনের মোটরসাইকেলের চাবি ও সাড়ে তিন হাজার টাকা-সহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। এমতাবস্থায় শোভন জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। ফোন পেয়ে শাহমখদুম থানার এসআই মোঃ রনি মিঞা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে শাকিল ও নাহিদ কৌশলে পালিয়ে গেলেও লিটন শোভনের মোটর সাইকেল-সহ আটক হয়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত ছিনতাইকারী বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com