সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ১০ জন জুয়াড়ি আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীকে ১০ জুয়াড়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় মহানগরীর বোয়ালিয় থানাধীন সুজানগর এলাকায় জুয়া খেলা অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় জুয়াড়িদের কাছ থেকে তাস ও নগদ ১৭,১৩০ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো: বোয়ালিয়া থানাধিন সুজানগর এলাকার মোঃ কেরামত শেখের ছেলে মোঃ কামরুজ্জামান(৪৫), মোঃ নেজাম আলীর ছেলে মোহাম্মদ আলী(৪০), মোঃ খোদাবক্সের ছেলে মোঃ রিপন আলী(৩৫), মৃত সেরাজুল ইসলামের ছেলে মোঃ আজিজুল ইসলাম(৩৪), মোঃ দেলোয়ার হোসেন দুলালের ছেলে মোঃ ইমতিয়াজ নুর সাগর(৩০), মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ তুহিন(৩৩), মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ মনিরুল ইসলাম(৩৫), মোঃ কালু শেখের ছেলে মোঃ রাজন শেখ(৩৬), মোঃ মোজাম্মেল শেখের ছেলে রিপন শেখ(৩৪), মৃত দবিরের ছেলে মোঃ মিঠুন(৩৫)। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত রাখতে মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২টায় গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া থানাধিন সুজানগর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০জন জুয়াড়িকে আটক করেছে মহানগর ডিবি পুলিশের একটি দল। আটকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানি ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com