রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রৌমারীতে অটোচালককে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৫৫) নামের এক অটোচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন তিন-চারজনকে আসামি করে মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেনের গাছের ডালের ছায়া পড়ে বক্তার হোসেনের ছেলে মধু মিয়ার জমিতে। এ কারণে মধু মিয়া ওই গাছের ডাল কাটতে যান। এসময় আমজাদ হোসেন বাধা দিলে মধু তার ওপর চড়াও হন। বাগবিতণ্ডার একপর্যায় হাতে থাকা দায় দিয়ে আমজাদ হোসেনকে আঘাত করেন মধু। পরে স্বজনরা উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com