শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

লক্ষীপুরে এক লক্ষ টাকা পুরুস্কার পেলেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক জুবায়ের হাসান

Reading Time: < 1 minute

আহসান হাবীব স্টাফ রিপোর্টার
টেকনো মোবাইল ক্রয় করে একলক্ষ টাকার কুপন বিজয়ী হয়েছেন লক্ষ্মীপুর জেলার সংবাদকর্মী জুবায়ের হাসান।
বিজয়ী জুবায়ের হাসান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকায় ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সংবাদকর্মী জুবায়ের হাসান লক্ষ্মীপুর সদরের এম.কে টেলিকম থেকে পেশাগত প্রয়োজনে একটি টেকনো মোবাইল ক্রয় করে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে একলক্ষ টাকার কুপন বিজয়ী হন। রবিবার রাতে টেকনো মোবাইলের অফিশিয়াল ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদকর্মী জুবায়ের লাখপতি ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়ে আনন্দ উল্লাসিত কণ্ঠে জানান; আমাকে টেকনো মোবাইলের লক্ষ্মীপুর ড্রিস্টিবিউটর মাধ্যমে জানায়; খুব শীঘ্রই আমাকে একলক্ষ টাকা পুরস্কার হস্তান্তর করা হবে। একইসাথে তিনি টেকনো মোবাইল কোম্পানি এবং এম.কে টেলিকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলকে টেকনো কোম্পানির মোবাইল কিনে পুরস্কার বিজয়ী হওয়ার আহবান জানিয়েছেন। এদিকে সংবাদকর্মী জুবায়ের হাসানের সহকর্মী জুলফিকার জাক্কী বলেন; সুখবরটি পেয়ে সত্যি আমরা আনন্দিত। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন জানান; আমাদের প্রিয় সহকর্মীর এ শুভ সংবাদে সাংবাদিক সমাজ গর্বিত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com