বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শিবপুরে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ 

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী  শিবপুর:
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর উচ্চ বিদ্যালয়ের ৬ জন অসহায় ও ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।জেবি মুক্তার হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই শিক্ষা উপকরণ ও অর্থ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে দুলালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার (হিরণ মাষ্টার) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন ভূঁইয়া,জেবি মুক্তার হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তার হোসেন ভূঁইয়া,সিনিয়র সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান কাউছার,দুলালপুর উইনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ সোলেমান ও উপজেলা হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রধান প্রমূখ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তার হোসেন ভূঁইয়া বলেন,অসহায় শিক্ষার্থীরা যেন অর্থাভাবে ঝরে না যায় সেই চিন্তা থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবান লোকেরা এগিয়ে আসলে প্রত্যেকটি অসহায় ও দরিদ্র শিশু তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে।তিনি জানান এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা উপকরণ ও অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com