বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাঁথিয়ায় দুষ্কৃতিকারিদের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পদক হারুন-আটক ১৩

Reading Time: 2 minutes

সরকার আরিফ ইখতেখার,পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন আ’লীগের ‘খ’ অঞ্চলের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ(৪৫)কে শুক্রবার(৪আগষ্ট) সকাল ৮টার দিকে লোহার হাতুরি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতিকারিরা । ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ১৩ জনকে আটক করেছে।এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে । আইন শৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার দিন সকাল ৮টার দিকে নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ভ্যানযোগে উপজেলার সোনাতলা বাজারে যাচ্ছিলেন এ সময় ইছামতি নদীর বটতলা আবুল বাজারে পৌছা মাত্রই দুষ্কৃতিকারিরা হারুণ অর রশিদকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।স্বজনেরা তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করেন। তার অবস্থার অনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গু হাসপাতালে স্বজেনেরা নিয়ে যান। এঘটনায় এলাকায় উত্তেজনার সৃাষ্ট হলে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাতলা গ্রামের আবুল ফকিরের ছেলে বাবুল ফকিরের বাড়ি ঘরের মেঝেতে গোপন সুড়ঙ্গ থেকে কয়েকটি হাসুয়া, বেশ কিছু বাঁশের লাঠি উদ্বার করে। এখবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।আহত আ’লীগ নেতা হারুন অর রশিদ ঢাকাতে চিকিৎসা নেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের ছোট ভাই জুয়েল রানা জানান, পুর্ব শত্রæতার জেরে নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান তার লোকজনকে দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে লাশ গুম করতে চেয়েছিলেন ওই গোপন সুড়ঙ্গে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।এ ব্যাপারে নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রাহমান জানান, মারপিটের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অভিযান চালিয়ে দেশিও অস্ত্র হাসুয়া, বাঁশের লাঠি উদ্বারসহ ১৩জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) কল্লোল কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com