শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

সাদুল্লাপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুুুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামসুল আলম ওরফে মিজানুর রহমানকে (৪৬) ঢাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।(২৯ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামের আমিনুর রহমান বাদশার ছেলে।সাদুল্লাপুর থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, জিআর ৬৯৪/১৫, স্পেশাল ট্রাইবুনাল ৪৩/২০১৬ মামলায় আসামী মিজানুরকে ১৪ বছরের সাজাসহ ১০ হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। এসময় আত্মসমর্পন না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে শুক্রবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার একটি এলাকা থেকে আসামী শামসুল আলম ওরফে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামীকে শনিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com