রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

সুন্দরগঞ্জে তাঁতী লীগের  দুই নেতাসহ ৯ জুয়ারি আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা থেকে :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি ও তাঁতী লীগের সভাপতিসহ ৯ জুয়ারিকে আটক করেছে পুলিশ।  সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরের ভেতরে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে ও তাঁতী লীগের উপজেলা সভাপতি ইউনুছ আলী (৪০), মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল হামিদ (৪৪), মৃত বারী উদ্দীনের ছেলে মো. সাহেদুল ইসলাম (৪৩), মৃত আতাউর রহমানের ছেলে মো. মশিউর রহমান (৪২), মৃত ফজলুল হকের ছেলে মো. শাহ জাহান মিয়া (৪০), মৃত বাবু মিয়ার মিয়ার ছেলে মো. জিয়াউল হক (৩৫), মো. আব্দুল হামিদের ছেলে মো. দিদারুল ইসলাম (৪০), হুড়াভায়া খাঁ গ্রামের মো. আবু সাঈদ মিয়ার ছেলে মো. সাজেদুল করিম (৪৪) ও তারাপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি মিলন সরকার (৪৩)।
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার সময় হাতে নাতে ওই ৯ জন জুয়ারিকে আটক করা হয়। একইসঙ্গে জুয়ার খেলার তিন বান্ডিল খোলা তাস ও জুয়ার বোর্ডে থাকা নগদ ৪৮ হাজার ২০০ পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com