শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:০০ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

স্ট্রেচারে করে হাসপাতালে গেলেন রাসেল, মাথায় বলের আঘাত

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাল নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন আন্দ্রে রাসেল। কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে ব্যাট করতে নামেন তিনি।

ইসলামাবাদের পেসার মোহাম্মদ মুসাকে পরের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই ছক্কা মেরে ঝড়ের আভাস দিয়েছিলেন এই ক্যারিবিয়ান। খাটো লেংথের চতুর্থ বলটি পুল করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি।

বল আঘাত হানে তাঁর হেলমেটে কান বরাবর। হেঁটে স্কয়ার লেগ অঞ্চলে গিয়ে বসে পড়েন রাসেল। তখন মাঠে ছুটে যান কোয়েটার ফিজিও।

প্রাথমিক চিকিৎসার পর ফিজিওর কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়ে আবারও উঠে দাঁড়ান রাসেল। তখন মনে হয়েছে, আঘাতটা হয়তো তেমন জোরালো নয়। পরের বলেই মুসাকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

৬ বলে ১৩ রান করে ড্রেসিংরুমে ফেরার পর আঘাতটা টের পান রাসেল। ইনিংস বিরতির সময় তাঁর ‘কনকাশন–সাব’ হিসেবে পেসার নাসিম শাহকে মাঠে নামায় কোয়েটা। কিন্তু অলরাউন্ডার রাসেলের কনকাশন বদলি হিসেবে একজন পেসারকে নামানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান।

ইসলামাবাদ ব্যাটিংয়ে নামার আগে এ নিয়ে আম্পায়ার আলিম দারের সঙ্গে কথাও বলেন তিনি। সে যা–ই হোক, ইসলামাবাদের ইনিংসে প্রথম ওভারের সময় রাসেলকে স্ট্রেচারে করে ড্রেসিং রুম থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। হাসপাতালে নিয়ে স্ক্যান করা হয় তাঁর মাথায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com