শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

স্বামীর পরকীয়ায় স্ত্রীর  আত্মহত্যা গ্রেফতার ১

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে স্বামীর পরকীয়ার জেরধরে স্ত্রী রোকসানা বেগম হাসি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে উপজেলার মজুমদার বাজারে। হাসি ওই গ্রামের খোরশেদ আকন্দের স্ত্রী। এ ঘটনায় পুলিশ স্বামী খোরশেদকে গ্রেপ্তার করেছে।  জানা গেছে, ১৮ বছর আগে বগুড়ার মালগ্রাম উত্তর পাড়ার ওসমান প্রামানিকের মেয়ে হাসির সাথে খোরশেদের বিয়ে হয়। ওই দম্পত্তির দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে খোরশেদ প্রতিবেশি এক নারী প্রেমে জড়িয়ে পড়ে। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই ছিল। সর্বশেষ গত বুধবার স্বামীর পরকীয়ার জের ধরে মজুমদার বাজারে খোরশেদের ফার্নিচারের দোকানে বাকবিতন্ডার এক পর্যায় হাসি নিজের শরীরে দোকানে থাকা পেট্রোল ঢেলে আগুন লেগে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে গত বৃহস্পতির বিকালে ঢাকায় নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের সন্তানের দাবি তার মা নিজের শরীরে নিজে পেট্রোল ঢেলে আগুন লেগে দিয়েছে।  থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, এনিয়ে নিহতের ভাই ফিরোজ প্রামানিক বাদী হয়ে মামলা করেছে। স্বামী খোরশেদের প্ররোচণায় স্ত্রী আত্মহত্যা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের সন্তাদের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করার জন্য শুক্রবার আদালতে  পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com