বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

হেফাজতের পরবর্তি কর্মসুচী।

Reading Time: < 1 minute

হেফাজতের পরবর্তি কর্মসুচী।

ডেক্স নিউজঃ

আজ রোববার দেশব্যাপী হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি
দিয়েছে হেফাজতে ইসলাম। আগামী সোমবার (২৯ মার্চ) দোয়া ও শুক্রবার (২
এপ্রিল) সারাদেশে বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করেন।

আজ রোববার (২৮ মার্চ) রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী। তিনি বলেন, ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি
দিয়েছিল হেফাজতে ইসলাম। কিন্তু মোদির আগমনের দিন হেফাজতের কোনো
কর্মসূচি ছিল না। আল্লামা নুরুল ইসলাম জেহাদী বলেন, হেলমেট বাহিনী
দ্বীনের শত্রু, ইসলামের শত্রু। তারা কেউ হেফাজতের নয়। যারা কালেমা জানে
বিশ্বাস করে তারা অন্তত বিজেপিকে ভালোবাসতে পারে না। ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে হেফাজতকর্মীদের
গত শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার
অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম।
শুক্রবারের ওই বিক্ষোভে হেফাজতের নেতাকর্মীসহ বেশ কয়েকজন নিহত হন। ওই
ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে আরও
বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমনকি রোববারের হরতাল কর্মসূচি
পালনকালেও প্রাণহানি ঘটেছে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে দাবি তুলে
ধরা হয়। দাবিগুলো। সারাদেশে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীদের ওপর
হামলাকারী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহত
ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ
দিতে হবে। সারাদেশে আটককৃত হেফাজতকর্মীদের অনতিবিলম্বে মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com