বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

২৯তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি ও পুরস্কার বিতরণী

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যে শুভ সূচনা হয়েছিল ৫ই ডিসেম্বর, সেই ফ্লিম ফেস্টিবেৎলের ১২ই ডিসেম্বর মঙ্গলবার সমাপ্তি হয় একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে‌, শেষ দিনে নন্দন চত্ত্বর থেকে শুরু করে রবীন্দ্রসদন এমনকি একতারা মঞ্চের সামনে পর্যন্ত প্রচন্ড ভিড় জমে যায় সিনেমা প্রেমী ও দর্শকদের, আর শেষ দিনে বহু অভিনেতা-অভিনেত্রী, শিল্পী, প্রডিউসার ও ডিরেক্টররা আসতে থাকেন‌। যাদের ছবি কয়েকদিন ধরে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, তাদের মধ্য থেকে সেরা ফিল্ম,সেরা পরিচালক, সেরা অভিনেতা, অভিনেত্রীদের পুরস্কৃত করেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকেন মন্ত্রী, অরূপ বিশ্বাস,মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক দেবাশীষ কুমার থেকে শুরু করে অন্যান্য নেতা নেত্রীরা।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, অভিনেতা ও পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মমতা শংকর, অভিনেত্রী জুন মালিয়া, অনন্যা চ্যাটার্জি, দেবলীনা বিশ্বাস, কৌশানি, অভিনেতা খরাজ মুখার্জি থেকে শুরু করে বহু অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন মঞ্চে। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রডিউসার ডিরেক্টর পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা ।
সুন্দর ড্যান্স প্রোগ্রাম ও সংগীত এর মধ্য দিয়ে, অনুষ্ঠানটি মঞ্চে পরিপূর্ণ হয়ে ওঠে এবং মন্ত্রীরা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একটি কথাই বলেন ফিল্ম ইন্ডাস্ট্রিজ আছে বলেই বিভিন্ন ছেলে মেয়েরা করে খাচ্ছে। তাদের সুনাম হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে স্বাগত জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুপ্রেরণা সকল শিল্পী মন কে আলোড়ন করলো, আমরাও সব সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করার চেষ্টা করি, এরপর সকল পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com