মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

৬৯ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নওদাপাড়া হতে ভদ্র পর্যন্ত উন্নত সড়ক যোগাযোগে বদলে যাচ্ছে রাজশাহী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে।বুধবার বিকেলে নওদাপাড়া এলাকায় সড়কটির চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।পরিদর্শনকালে রাসিকের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী সামসুদ্দিন হায়দার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভদ্রা মোড় রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ করেছিল। তবে দীর্ঘদিন যাবৎ সংস্কার না থাকায় সড়কটি বড় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছিল। সড়কের খারাপ অবস্থা দেখে রাসিক মেয়রের নির্দেশে সড়কটি নতুনভাবে নির্মাণে উদ্যোগ নেয় রাজশাহী সিটি কর্পোরেশন। ২০২১ বছরের ৬ নভেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ দশমিক ১৭ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। সড়কটির সৌন্দর্য্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com