বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি

এইচএসসির ফরম পূরণ স্থগিত

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

চলিত বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ স্থগিত করা হয়েছে। ২৯ জুন শুরু হয়ে আগামী ১১ জুলাই পর্যন্ত এই ফরম পূরণের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ড জানায়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ফরম পূরণের কাজ স্থগিত করা হলো। পরিস্থিতি বিবেচনা করে তারিখ পরে জানানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করা হবে জানানো হয়েছিল।
এর আগে ক্লাস হয়নি, পরীক্ষা কবে হবে, নাকি হবে না তা ঠিক না হওয়ার পরও পরীক্ষার জন্য ফরম পূরণের কারণ জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখছেন। প্রশ্নপত্র তৈরির জন্য মডারেশনের কাজও চলছে। মোট কথা তাঁরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখছেন, পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com