শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ ময়মনসিংহে, ছয় পুলিশসহ আহত ২৬ জন

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার চরকালীবাড়িতে ছাত্রদলের সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলীসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় ছাত্রদলের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহত লোকজনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান, বিভাগীয় সহসাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম, মহানগর সাধারণ সম্পাদক তানবীর আহমদ রয়েছেন। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানা যায়নি।

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলছেন, করোনাকালে সরকারি বিধি-নিষেধ অমান্য করে ছাত্রদল সমাবেশ করছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন পুলিশ পরিদর্শকসহ পুলিশের ছয় সদস্য আহত হন। পুলিশের আহত সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com