শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে জোর পূর্বকভাবে বাড়ির আঙিনা দখলের চেষ্টা

Reading Time: < 1 minute

মোঃ শরিফ মিয়া জামালপুর:
জামালপুরের ইসলামপুরে পূর্ব বামনা ছোট দেলীপাড় গ্রামে জোর পূর্বকভাবে বাড়ির আঙিনা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩জুলাই) সকালে পূর্ব বামনা ছোট দেলীপাড় এস.এম জাহাঙ্গীর আলম কায়জারের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির আঙিনা একদল ভূমিদস্যু জোর পূর্বকভাবে দখল করে বাঁশের খুটি দিয়ে ঘেরাও করে। জানাযায়- পূর্ব বামনা ছোট দেলীপাড়া গ্রামের মৃত রইছ উদ্দিন শাহ ফকির ও তার ছোট ভাই মৃত অজির উদ্দিন শাহ ফকিরের দুই ভাইয়ের অংশ মোট ২৯ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করা হয়। বাকী ২৫ শতাংশ জমির মধ্যে রইজ উদ্দিন শাহ ফকিরের ওয়ারিশদের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৯৭৪ সালে উরফুল বেওয়ার নিকট থেকে ৫ শতাংশ জমি, ১৯৭৫ সালে বড় ভাই শাহজামাল এর নিকট ৬ শতাংশ জমি, ১৯৮০ সালে ছাবিদন বেওয়ার কাছে ৫ শতাংশ জমি, ১৯৮৪ সালে সাগর আলীর নিকট ৬ শতাংশ জমিসহ বিভিন্ন ওয়ারিশদের নিকট ক্রয় করে নেয় ফজলুর রহমান। কিন্তু মৃত রইছ উদ্দিন শাহ ফকির তার অংশটুকু বিক্রি করার পরেও বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণার আশ্রয় নিয়ে তার নামে থাকা জমির চেয়েও আরোও বেশি বিক্রি করেছেন। কিন্তুমৃত রইছ উদ্দিন শাহ ফকিরের ছেলে সাগর আলী, বকুল, সুজন, সুমন,সোহেলসহ জোর পূর্বকভাবে কায়জারের বাড়িতে হামলা চালিয়ে অনধিকার প্রবেশ করে বাড়ির আঙিনার জমি দখল করে নেয় ও বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। সাগর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- তাদের কাছে আমরা জমি পাবো বিধায় দীর্ঘদিন যাবত মিমাংসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু তারা কোন কথা শুনছে না। কথা না শোনায় আমরা বাড়ির আঙিনা দখল করেছি। এ ব্যাপারে এস.এম জাহাঙ্গীর আলম কায়জার বাদী হয়ে ইসলামপুর থানায় ৬/৭জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com