মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

জোড়াফুলের বোতাম টিপলেও ভোট যাচ্ছে পদ্মে, অভিযোগে দক্ষিণ কাঁথিতে উত্তেজনা

Reading Time: < 1 minute

জোড়াফুলের বোতাম টিপলেও ভোট যাচ্ছে পদ্মে, অভিযোগে দক্ষিণ কাঁথিতে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা:

ভোটযন্ত্রে কারচুপির অভিযোগে সরগরম পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভার ১৭২ নম্বর বুথ। কাঁথি শহরের কাছেই মাজানা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ক্ষণ ভোটগ্রহণ বন্ধও থাকে। শনিবার সকালে ওই বুথে ভোটারদের একাংশের অভিযোগ, তাঁরা তৃণমূলে ভোট দিলেও ভোট পড়েছে বিজেপি-তে। যদিও এই অভিযোগের কোনও কারণ দেখাননি তাঁরা। এই বুথে ভোটদান শুরু হতেই গোলমাল শুরু হয়। সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ভোটগ্রহণ। ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও বুথের প্রিসাইডিং অফিসারে দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। ঘটনাস্থলে পৌঁছন ভোট পর্যবেক্ষক। এর পরে বিক্ষোভ সামলে ভোটদান শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ।

স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। অভিযোগকারীরা ইভিএম পরিবর্তনের দাবি তোলেন। অনেকে ভোট বাতিলের দাবিও তোলেন। শেষ পর্যন্ত ভিভিপ্যাট পরিবর্তন করে আবার শুরু হয় ভোটগ্রহণ। ওই বিধানসভা এলাকার অন্য কোনও জায়গা থেকে অবশ্য এমন অভিযোগ ওঠেন। অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভাতেও ভোটে কারচুপির অভিযোগ তুলেছে। ইতিমধ্যেই এ নিয়ে দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে অভিযোগ তুলে বলা হয়েছে মাত্র ৫ মিনিটে ব্যাপক হারে ভোট পড়তে দেখা গিয়েছে। এটা কী ভাবে সম্ভব তা নিয়ে নির্বাচন কমিশনের জবাবও চেয়েছে তৃণমূল। রাজ্য বিজেপি-র দাবি, এ সব অভিযোগ ভিত্তিহীন এবং সাজানো। হারের ভয়েই আগে থেকে অভিযোগ জানিয়ে রাখছে তৃণমূল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com