সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

তারাগঞ্জে পুষ্টি কর্মপরিকল্পনা অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম তারাগঞ্জ রংপুর :
রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্টি কর্মপরিকল্পনা অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ও দ্বিমাসিক পুষ্টি সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইএসডিও’ র সহযোগিতায় ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে জানো প্রকল্পের বাস্তবায়নে সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ জুন) সকাল অনুমান ১১টায় উপজেলা হলরুমে ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার কল্পনা রাণীর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে আইসিটি অফিসার মাহমুদা আকতার বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, মহিলা বিষয় কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, সমাজসেবা কর্মকর্তা জয়নাল আবেদীন, মৎস কর্মকর্তা কামরুন্নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা নাসির ইকবাল, এসআই একরামুল হক, তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপুসহ তারাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। একদিনের প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন ইউপি সচিব, জিও, এনজিও, বিভিন্ন দপ্তরের আইসিটি কর্মচারীবৃন্দ, শিক্ষক, এছাড়াও উপস্থিত ছিলেন জানো প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com