সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নবীনগরে বিতর্কিত এএসআই এর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বিতর্কিত আওয়ামী লীগের নেতার

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির বিতর্কিত নেতারা জিনোদপুর বিটের দায়িত্বে থাকা বিতর্কীত এএসআই নূরুল হাকিমের পক্ষে সাংবাদিক সম্মেলন করেছে।বৃহস্পতিবার (১৫/৭) দুপুরে জিনোদপুর বাসস্ট্যান্ডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আকবর সরকার মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন, রফিকুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও জয়নাল আবেদীন।
এদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিম। সংবাদ সম্মেলনে এএসআই নুরুল হাকিম কে সৎ নিষ্ঠাবান কর্মঠ ও জিনোদপুর ইউনিয়নে মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিবারণকারী হিসেবে উল্লেখ করেন এবং ১১ই জুলাই দৈনিক যুগান্তরে প্রকাশিত এএসআই নুরুল হাকিম এর বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন। এখানে উল্লেখ্য যে এএসআই নুরুল হাকিম এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ এএসআই নুরুল হাকিম আদৌ পর্যন্ত করেনি। এ নিয়ে এলাকায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে। সবাই বলাবলি করতেছে যারা নিজেরাই বিতর্কীত হওয়ায় গেল কয়দিন আগে বাঙ্গরা বাজার চেয়ারম্যান প্লাজার সামনে তাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা বিতর্কীত অনুপ্রবেশ কারী আক্ষ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে সেই তারাই আজ এ এস আই নূরুল হাকিমের পক্ষ নিয়ে একটি জাতীয় দৈনিক যুগান্তরের মতো পত্রিকায় বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে প্রকাশিত সংবাদের বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে এটা সত্যি রহস্যজনক মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com