শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

পাবনায় মহান মে দিবসে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

Reading Time: < 1 minute

মোবারক বিশ্বাস, পাবনা

“ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) নিপাত যাক” এই শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবসে মানববন্ধন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন আজ শনিবার বেলা ১১টায় পাবনা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মোঃ হারিক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা শ্রমিকলীগের সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক প্রদীপ সাহা, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শামীম ইসলাম। মানববন্ধনে বক্তারা বিড়ি শিল্প রক্ষায় ৮দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানান।
দাবিগুলো ২০২০-২০২১ অর্থ বছরে বাজেটে বিড়ির উপর বৃদ্ধিকৃত ৪টাকা মুল্যস্থর প্রত্যাহার করতে হবে, বিড়ির উপর আরোপিত অগ্রিম ১০% আয়কর প্রত্যাহার করতে হবে, বঙ্গবন্ধুর আমলে বিড়িতে ট্যাক্স ছিল না আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বিড়িতে ট্যাক্স থাকবে না, বাংলাদেশে যতদিন সিগারেট থাকবে বিড়িও ততদিন থাকবে, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকদের মজুরী বৃদ্ধি করতে হবে, অবৈধ বিড়ি তৈরীর লাইসেন্স বন্ধ করতে হবে, সিগারেট ও বিড়ির শুল্ক বৃদ্ধির বৈষম্য দূর করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ডে ঘাপ্টিমারা কতিপয় আমলাদের বিড়ি শিল্প বন্ধের ষড়যন্ত্র থেকে বিরত থাকতে হবে। মানববন্ধনে পাবনা জেলার সকল উপজেলার নেতৃবৃন্দসহ বিড়ি শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com