শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে মাদকসেবীদের আড্ডা

Reading Time: < 1 minute

শেখ ইমন, ঝিনাইদহ :
খুব আশা করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পালাম, খুশিতি আত্মহারা হলাম কিন্ত এখন দিন কাটতেছে ভয়তি। নিরাপত্তাহীনতায় অশ্রুসজল চোখে এমনটাই বলছিলেন ঝিনাইদহের শৈলকুপার দুধসর গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া চায়না বেগম। সন্ধা লাগলেই এখানের চালচিত্র পাল্টে যায় । শুরু হয় মাদকসেবীদের আড্ডা । এই অবস্থা বিরাজ করছে চলতি বছরে দেওয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের ভূ’মিহীন ও গৃহহীন প্রকল্পের বরাদ্দ পাওয়া ঘরগুলোতে। সরেজমিনে দেখা যায়, সারি সারি দাড়িয়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ১২টি ঘর। উপজেলা প্রশাসন কর্তৃক যাচাই বাছাই পূর্বক এই ঘরগুলো ১২টি অসহায় পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়। বর্তমান এখানে বসবাস করছে ৩টি পরিবার। আর অন্যান্য ঘরগুলো ফাকা পড়ে আছে অযতœ ও অবহেলায়। এইঘরে বসবাসকারী সীমা খাতুন বলেন, এখানে বসবাস করার মত কোন পরিবেশ নেই। সন্ধ্যা নামার সাথে সাথে এখানে গাঁজা ও ইয়াবা সেবন শুরু হয়ে যাই সেইসাথে চলে মাদক বেচাকেনা।আমরা চরম নিরাপত্তার অভাববোধ করছি। রাতে একটুও ঘুম আসে না ,সব সময় আতংকের মধ্যে আছি। আরেক বাসিন্দা খয়বার আলী বলেন, এখানে মাদকসেবীদের অত্যাচারে বসবাসের উপায় নেই। অনেকেই ঘর বরাদ্দ পেয়েও ভয়ে বসবাস করছে না। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরে মাদকসেবীদের আড্ডা এটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। এর আগে আমি দুধসর ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছিলাম খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। অনেকেই ঘরে উঠেনি তবে পর্যায়ক্রমে সবাই ঘরে উঠবে বলে আমি মনে করি। সবাইকে সাধ্যমত দেখভাল করা হবে কোন মাদকসেবীদের ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com