রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ময়ময়সিংহের শম্ভুগঞ্জ গরুহাটায় সমন্বিত সুবিধা সম্পন্ন গণশৌচাগারের শুভ উদ্বোধন

Reading Time: 2 minutes

কামরুল হাসান, ময়মনসিংহ :
৪ অক্টোবর বিকাল ৫ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জের গরুহাটা বাজারে রেজিলিয়েন্ট, ইন্সক্লুসিভ এন্ড ইনোভেটিভ সিটি’স ইন বাংলাদেশ প্রকল্প ফেইজ – ২ সমন্বিত সুবিধাসম্পন্ন গণশৌচাগারের শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন করেন মাননীয় মেয়র ইকরামুল হক টিটু ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ। এ প্রকল্পটি বাস্তবায়ন ও তত্ত্বাবধায়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। সার্বিক সহযোগিতায় অর্থায়ন করেছেন অস্ট্রেলিয়ান এবং অক্সফ্যাম ইন বাংলাদেশ। উদ্বোধনী ভাষণে ওয়ার্ডের জনগণকেউদ্দেশ্য করে মেয়র বলেন,৩৩ নংওয়ার্ডের উন্নয়নের ব্যাপক কাজ হাতে নেয়া হয়েছে। এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে র্ইতিমধ্যে ৪০ কোটি টাকার টেন্ডার দেয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এলাকার চেহারা পাল্টে যাবে।রাস্তায় রাস্তায় বৈদ্যতিক বাতি প্রদান কাজ চলমান রয়েছে। একটি পার্ক নির্মাণসহ আরো কিছু উন্নয়নকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জলাবদ্ধতা নিরসনে মরা মানসম্পন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ফলে এর ফলাফল আপনারা পাচ্ছেন। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত প্রসঙ্গে মেয়র কঠোর হুশিয়ারি বক্তব্য প্রদান করেন, তিনি বলেন, নির্মাণ কাজে কোন
প্রকৌশলী , ঠিকাদার বা অন্য কেউ যদি কোন প্রকার দূর্নীতি করে এবং এর সত্যতা পাওয়া যায় তবে সে যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারী অর্থের নয় ছয় কোন ভাবেই বরদাস্ত করা হবেনা। এসময় তিনি আরও বলেন, সরকারি কাজে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা করার চেষ্টা করে তবে জনস্বার্থে তাকেও আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৩৩নংওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মিয়া, ৩১, ৩২, ৩৩নংওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, অক্সফাম বাংলাদেশের প্রতিনিধি সঞ্জয় কুমার বড়ুয়া, একে এম হুমায়ুন কবির প্রকল্প সমন্বয়কারী এনজিও ফোরাম
ফর পাবলিক হেলথ ও সাংবাদিকবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ময়মনসিংহ মহানগর ৩৩নংওয়ার্ড শাখার যুগ্নআহব্বায়ক রয়েল, তুষার সরকার, সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান বাংলাদেশে মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ মহানগর শাখার সহ- সভাপতি , যুবলীগ নেতা শেখ লুৎফর রহমান ,মো. নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. আসাদুজ্জামান, রাজিব সরকার, মিনহাজ আকন্দ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com