সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

যাত্রাপুরে গরুর বদলে-হাল টানছেন দুই-বৃদ্ধ

Reading Time: < 1 minute

যাত্রাপুরে গরুর বদলে-হাল টানছেন দুই-বৃদ্ধ

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরে গরুর বদলে দুই বৃদ্ধ জমিতে লাঙল দিয়ে হাল চাষ করেছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের মাঝের চল এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে।

ওই দুই বৃদ্ধের নাম আবদুল জব্বার (৭০) ও নূর ইসলাম (৬৫)। তারা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের বাসিন্দা।

সরেজমিনে ওই দুই বৃদ্ধের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এরই অংশ হিসেবে আজ এক কৃষকের জমির আলুর খেতে কাজ করতে এসেছেন। আলু তোলার জন্য গরু না থাকায় তারা ঘাড়ে লাঙল নিয়ে হাল চাষ করছেন।

বৃদ্ধ আবদুল জব্বার বলেন, ৩শ টাকা দিন মজুরি হিসেবে এক মালিকের আলুর খেতে লাঙল দিয়ে হাল চাষ করছি। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করতে হবে। কাজ না করলে আমাদের ঘরে খাবার জুটবে না।

বৃদ্ধ নূর ইসলাম বলেন, জমির মালিক আমাদের কামলা নিছে। গরু নাই তাই আমরা নিজেই ঘাড় দিয়ে লাঙল টানছি।

এ বিষয়ে জমির মালিকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

কুড়িগ্রাম কৃষি অধিদফতরের কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বৃদ্ধকে দিয়ে হাল চাষ করে অমানবিক কাজ করছেন ওই কৃষক। তাছাড়া ওই বৃদ্ধরা অভাব-অনটনের কারণে কাজ করতে আসছেন। তাদের দিয়ে এ কাজ করা মোটেও ঠিক হয়নি।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, আধুনিক যুগে এ রকম হাল চাষ তো হয় না। ওই বৃদ্ধরা যদি স্বেচ্ছায় কাজ করেন তাহলে বিষয়টি ভিন্ন। তারপরও আমরা বিষয়টি দেখব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com