শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রাজবাড়ীতে গোয়ালন্দে জাল টাকাসহ পুলিশের হাতে আটক এক

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে জাল টাকার নোট সহ এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃত জাল টাকার নোট ব্যবসায়ী হলো, ময়মনসিংহের গফুরগাও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুন-অর-রশিদ (১৯)। এসআই সুকুমার বিশ্বাস ও অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গেইটের সামনে ইটের রাস্তার উপর থেকে হারুন-অর-রশিদকে ৬ হাজার টাকার জাল নোট সহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে যৌনপল্লীর পাশে রেল স্টেশন সংলগ্ন নর্থ বেঙ্গল আজাদ বোডিংয়ে তার ভাড়া করা ৮ নং কক্ষের তোষুকের নিচে আরও ৪১ হাজার ৫’শ টাকার জাল নোট পাওয়া যায়। এ নিয়ে তার কাছ থেকে মোট ৪৭ হাজার ৫’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। শুক্রবার (২৮ মে) দুপুরে নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর। এ সময় তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে এসআই সুকুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-A ধারায় মামলা দিয়ে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com