বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গলাচিপায় ডাকাত সন্দেহে ২ জন গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মোঃমাজহারুল ইসলাম মলি,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ডাকাত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলো গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গোলখালী গ্রামের মো. হানিফ হাওলাদার এর ছেলে মো. মনির হাওলাদার (৩৫) ও অপর জন হলো একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বড় গাবুয়া গ্রামের মৃত মহাব্বত শিকদারের ছেলে আব্দুল মন্নান শিকদার।
ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের মৃত ইউনুচ চৌকিদারের ছেলে মো. আনোয়ার চৌকিদার এর ঘরে ভিটার মাটি খুঁড়ে ঘরে ঢুকে প্রথমে তাকে মাটিতে শুইয়ে জবাই করার কথা বলে তার ঘরে রক্ষিত তরমুজ বিক্রির ৩ লক্ষ টাকা চায়, না দিলে মেরে ফেলবে। আনোয়ার এর আত্নচিৎকারে তার ছেলে আল আমিন ঘুম থেকে উঠে দেখে তার বাবাকে জবাই করতেছে তাই সে ডাকাতদের হাতে থাকা দা ধরে ফেলে এতে তিনি আহত হন। বাবা ও ছেলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দা ফেলে রেখে যায়। পরে তাদের কাছ থেকে ৩ টি মোবাইল উদ্ধার করা হয়। রাতেই এলাকাবাসী সন্দেহ করে ১ জনকে আটক করে তাকে জিজ্ঞেস করলে সে অন্য ১ জনের কথা বলে পরে তাকেও এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে এবং আনোয়ার চৌকিদার বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, ডাকাতির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com