মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চট্টগ্রামের কর্ণফুলীতে ফিশিং জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

হুমায়ূন আহমেদ, নিজস্ব সংবাদদাতা চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলীতে ফিশিং জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার করা করেছে। সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্ণফুলীর নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল, রহমত আলীসহ ৪ জনের লাশ পাওয়া গেছে। আরও ২জন নিখোঁজ রয়েছেন। জানা যায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে একটি ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।জাহাজে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৬ জন নিখোঁজ ছিলেন। আজ সকালে জাহাজের ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com