বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে হত্যাসহ ৬ মামলার পলাতক আসামী গ্রেফতার!

Reading Time: < 1 minute

বগুড়া, মোঃ আমানুল্লাহ আমান:

বগুড়ায় ১০ বছর আগের চাঞ্চল্যকর প্রগ্রেস কোচিং সেন্টারের পরিচালক শরিফুল হত্যার পলাতক আসামী হামিদুল ইসলাম (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প গত (২২জুন) মঙ্গলবার রাত আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় বগুড়া শহরের কলোনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হামিদুল শহরের চকফরিদ এলাকার মৃত শাহাজাহানের ছেলে।

র‍্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১১ সালে বগুড়া শহরে প্রগ্রেস কোচিং সেন্টারের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভর্তি শাখার পরিচালক শরিফুলকে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডে গ্রেফতার হওয়া হামিদুল ভাড়াটে খুনি হিসেবে অংশগ্রহণ করেছিল৷
ঘটনার পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তবে মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল,ইয়াবা ,হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা সিন্ডিকেট গড়ে তোলে হামিদুল। সেই সিন্ডিকেট সামাল দিতে তিনি বগুড়া এসেছিলেন। তবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, হামিদুলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আরও ৫ টি মাদক মামলা রয়েছে। পাশাপাশি একটি মামলায় তার সাজা সহ হত্যা মামলা ও বিভিন্ন মাদক মামলায় তার নামে গ্রেফতারী পরোয়াণা ছিল। তাকে গ্রেফতারের পর বগুড়া সদর থানা হেফাজতে পাঠানো হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন জানান, দশবছর আগের পলাতক হত্যা মামলার আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি বিষয়টা দারুণ। হত্যার স্বীকার ব্যক্তির পরিবার এতে স্বস্তি পাবে। এছাড়াও তিনি আরও বলেন, হামিদুল একজন পেশাদার অপরাধী। তার মতো সব অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com