বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বানিয়াচঙ্গের নিশ্চিন্ত পুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৬৫ বছরের বৃদ্ধা নিহত

Reading Time: < 1 minute

রিতেষ কুমার বৈষ্ণব:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ নিস্পত্তির জন্য আয়োজিত শালিসে দু’পক্ষের সংঘর্ষে ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। ২৬ মে ২০২১ইংরেজী বুধবার সকালে উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তি করতে ২৬ মে বুধবার সকালে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিসে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান (৬৫) নামের ঐ মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com