শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

ভাসানচরে সাগরের কুলে যুবকের মরদেহ, ৪ রোহিঙ্গা যুবক আটক

Reading Time: < 1 minute

আবদুল বাসেদ নোয়াখালী :
নোয়াখালীর দীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোহাম্মদ আবদুস শুক্কুর (২১) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আলী মিয়ার ছেলে। আটককৃতরা হলো, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সফি উল্যাহর ছেলে ওমর হাকিম ফারুক (১৯), হাফেজ আহম্মদের ছেলে মো. সেলিম (২০) মৃত আবু তালেবের ছেলে মো. রফিক ওরফে আইয়ুব (২২) ও জামাল হোসেনের ছেলে মো. কামাল (২৫)। আটকৃকতরা সবাই ভাসানচর রোহিঙ্গা ক্যাস্পের বাসিন্দা।
বুধবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনায় চার রোহিঙ্গা যুবককে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভাসানচর থানা পুলিশ।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, মামলার বাদী নিহতের বাবা আলী মিয়া বাদী হয়ে ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। মামলার চার আসামিকে আটক করে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের বাবা আলী মিয়া অভিযোগ করেন, গত ২৬ জুলাই সকাল বেলা ৬জন ফারুক,সেলিম, আইযুবসহ ৮-১০ জন যুবক শুক্কুরকে গাছ কাটতে নিয়ে যায়। পরে গত মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ভাসানচরের উত্তর-পূর্ব এলাকার সাগরের কুলে রোহিঙ্গা দিল মোহাম্মদ শুক্কুরের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com