সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন নিয়ে হাইকোর্টের রুল

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কর্মকর্তাদের শুভেচ্ছা জানানো কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে গত ৩১মার্চ জনগণের ট্যাক্সের টাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়াসহ চারজন আইনজীবী। মানবাধিকার সংগঠন এইচআরপিবির পক্ষ থেকে তারা এ রিট দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com