শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

News Headline :
আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু

সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা ও  বাল্য বিয়ে নিরোধ কমিটির সভা

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা ও বাল্য বিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, নারী ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, এবিএম মিজানুর রহমান, ব্র্যাক প্রতিনিধি প্রমূখ। সভায় জুয়া, বাল্য বিয়ে, মাদক, হত্যাকান্ড, যৌন হয়রানি, জমিজমা নিয়ে বিরোধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। বাল্য বিয়ে সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ইউনিয়নে খোঁজ খবর নিয়ে জানা গেছে, দিন দিন বাল্য বিয়ে বেড়েই চলছে। বিশেষ করে উপজেলার বেলকা ইউনিয়নে গত ৬ মাসে কমপক্ষে ২০টি বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। তিস্তার চরাঞ্চলে ওইসব বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com