বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি মোরাদ সম্পাদক লিটন

Reading Time: < 1 minute

মোঃ শরিফ মিয়া:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ বছর পর জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোরাদুজ্জামান মুরাদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের মোঃ হাফিজ লিটন। সহ-সম্পাদক পদে মানবজমিন ও আনন্দ টিভির প্রতিনিধি ইয়ামিন মিয়া এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার সংবাদের মোঃ রোকনুজ্জামান সবুজ নির্বাচিত হয়েছেন। এককভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হন ৯ জন প্রার্থী। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. কোরবান আলী, সহ-সভাপতি পদে যুগান্তর প্রতিনিধি রহিমা বেগম মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এফএনএস নিউজের আশিকুর রহমান চায়না, সাহিত্য সম্পাদক পদে একতা পত্রিকার অরুন চন্দ্র দাস ভাস্কর, ক্রীড়া সম্পাদক পদে রফিকুল ইসলাম রঞ্জু, দপ্তর সম্পাদক হোসেন রানা এবং কার্যকরী সদস্য পদে হেলাল উদ্দিন ও শাহ হোসেন আলী ফকির।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com