সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ।

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রতিনিধি নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া অবস্থায় সদর ইউপির পার্শ্ববর্তী গ্রামের সিট রাজিব বাংলা বাজার নামক স্থান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় ওই ইউপি’র সিট রাজিব বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের সামনের আমগাছ থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল সদর ইউপি’র কেশবা গ্রামের মৃত্যু আতিয়ার রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, শফিকুল গত কাল মঙ্গলবার বিকেল ৩ টায় রণচন্ডী ইউপি’র খদ্দের পাড়া গ্রামের শশুরালয় জালাল উদ্দিনের বাড়ি যাওয়ার কথা বলে বেড়িয়ে যান। বুধবার সকালে লোক মুখে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যুর খবর জানতে পারি। তাদের দাবি তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী এবং দীর্ঘদিন যাবৎ তিনি মৃগী রোগে ভুগছিলেন, এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালায়। তারা আরও বলেন, তিনি পরিবারবর্গ কে ভরণপোষণ দিতে না পারায় ইতোমধ্য দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, তৃতীয় স্ত্রী দুই সন্তান কে নিয়ে রংপুরের বাসা বাড়িতে ঝিয়ের কাজ জীবিকা নির্বাহ করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর (এস আই) আক্কেল আলী বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে হত্যা না আত্মহতা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com