সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে না পারলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ্য হবে – পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট (সিংড়া) প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন আজ ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে না পারলে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ্য হবে। মুক্তিযুদ্ধের সময় যে ভারত এদেশের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। যে দেশ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণি ভুমিকা রেখেছিল সেই দেশের প্রধান মন্ত্রী এদেশে আসতে বিরোধীতা করেছে এই ধর্মব্যবাসায়ীরা। সোমবার সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিমন্ত্রী পলকের পক্ষে উপজেলার ১০৮টি ওর্য়াড আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ কালে তিনি এই কথা গুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিতে এসময় বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল,জাহিদুল ইসলাম ভোলা, অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম প্রমুখ.উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড সাইদুর রহমান সৈকত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com