মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নবীনগরে বাঙ্গরা গ্রামের ব্যবসায়ী ফরহাদ হত্যার ৬ ঘন্টার মধ্যেই ঘাতক সোহেল আটক

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারের তরমুজ ব্যবসায়ী ফরহাদ (২২) পিতা মধু মিয়া হত্যার ঘাতক সোহেল মিয়াকে (৩৫) পিতা দুলাল মিয়া কে আজ সোমবার (৫/৪) বেলা ২টায় পালিয়ে যাওয়ার পথে উপজেলার বিটঘর থেকে শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম ও এএসআই মশিউর রহমানের সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
জানাযায় আটককৃত সোহেল মিয়ার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মধ্যম আশরাফপুর হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে নবীনগর উপজেলার বাঙ্গরা বাজার সংলগ্ন বেদন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল।

এর আগে আজ সোমবার (৫/৪) সকাল আটটায় নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে দুইজন তরমুজ শেয়ার ব্যবসায়ী গোডাউনের চাবির দখল কে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে নিহত ফরহাদের অণ্ডকোষে আঘাত করলে ফরহাদ সাথে সাথে নিহত হয়।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম বলেন, আমরা গোপন তত্ত্বের ভিত্তিতে ফরহাদ হত্যার ঘাতক সোহেল মিয়া কে বিটঘর দিয়ে পালিয়ে যাওয়ার পথে আটক করতে সক্ষম হই।মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com