শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে জায়গা জমি নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী :
রবিবার সন্ধ্যার দিকে জমিজমা কে কেন্দ্র করে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন এলাকার কাটাখালি বাজারে আপন চাচতো দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ মারামারির ঘটনায় আহত হয়েছে মোঃ নুরুল ইসলাম মোল্লা (৫০)মোছাম্মদ আলপনা বেগম (৪০)সুমন মোল্লা (১৯)। আহত সুমন মোল্লা বলেন, আমাদের বাড়ির জমিজমা নিয়ে আমার চাচা রফিক মোল্লার সাথে দীর্ঘদিন যাবত আমাদের বিরোধ চলে আসছিল। হঠাৎ গতকাল রবিবার সন্ধ্যার দিকে আমার চাচা রফিক ও আমার চাচাতো ভাই সোহেল এবং আরেক চাচাতো ভাই সোহাগ তারা মিলে আমাদের প্রতি হামলা চালায়। এ হামলায় আমরাসহ আমার পিতা মহম্মদ নুরুল ইসলাম মোল্লা গুরুতর অবস্থায় আহত হয় । আমার পিতার নুর ইসলাম মোল্লাকে আমার চাচতো ভাই দের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে নিয়ে যাই।কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ফরিদপুর থেকে তার অবস্থা আরো গুরুতর হয়ে যাওয়ার পর ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।বর্তমান আমার পিতা নুরুল ইসলাম মোল্লা চোখে মাথায়,ও কানে আঘাত প্রাপ্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন । আমি সুমন মোল্লা ও আমার মাতা মোসাম্মৎ আলপনা বেগম আমরা দুইজন চিকিৎসাধীন অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল আছি। জমি জমার কারণে আমার চাচাতো ভাইদের হাতে আমরা বারবার লাঞ্ছিত হচ্ছি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরজমিনে অভিযুক্ত রফিকের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে উপস্থিত কেউ নেই। সব ঘরে তালাবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com