বুধবার, ০৩ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মাধবপুরে কান্ট্রি টুডে’র সাংবাদিক মাসুদ লস্করকে হত্যার হুমকি থানায় জিডি

Reading Time: < 1 minute

সারাবাংলা ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দৈনিক কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি, দৈনিক দেশ সেবা ও চ্যানেল টুয়েন্টি’র স্টাফ রিপোর্টার মাসুদ লস্কর কে অনুসন্ধানী প্রতিবেদন করা থেকে বিরত থাকতে এবং ভাবনা চিন্তা করে নিউজ করার আদেশ সহ প্রাণনাশের হুমকি দিয়েছে।
জানা যায়, গত ২৯ এপ্রিল বিকাল আনুমানিক ৪’২৫ মিনিটের সময় দূষ্কৃতিকারীরা মোবাইলে এ্যাপস ব্যবহার করে সাংবাদিকের ব্যাক্তিগত নাম্বারে কল করে হুমকি প্রদান করে। হিডেন নাম্বার দেখে সাংবাদিক মাসুদ লস্কর তাদের পরিচয় জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি করে জিন্দা কবর দেওয়ার হুমকি প্রদান করে।
নিরাপত্তার অভাব বোধ করে সাংবাদিক মাসুদ লস্কর সহকর্মী, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে ৩০ শে এপ্রিল সকালে মাধবপুর থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন, যার নং ১৫৭৭।
মাসুদ লস্কর হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন নুর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সিদ্দিক ছিদ্দিক আহমদ আতিক এবং চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সেলিম আসলাম সাইফ সোহেল এবং সাধারণ সম্পাদক বাবুল আহমেদ এবং চট্টগ্রাম জেলা কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com