রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

হিলিতে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

Reading Time: < 1 minute

সাইফুল ইসলাম, দিনাজপুর হিলি :
দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রথম বারের মতো (২৩-২৫) জানুয়ারি তিন দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ- আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ ইকবাল, উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাথলেটিকস প্রতিযোগিতার সদস্য সচিব কাহের আলী, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহেরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, ক্রীড়া শিক্ষক রুহুল আমিন, গোলাম রব্বানী, শাহাজাদী তহমিনাাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক বৃন্দ। সমাপনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ। উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন জানান, তিন দিনব্যাপী উপজেলার ৩৫টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের (বালক) দুটি গ্রুপে ও বালিকা দুটি গ্রুপে (দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, শর্টপূর্ট, গোলক নিক্ষেপ, ডিসকাস, বর্ষা নিক্ষেপ ও রিল দৌড়) প্রতিযোগিতাসহ মোট ১২ টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ম্যাডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীরা আগামী ৪ঠা ফেব্রুয়ারী জেলা পর্যায়ে অনুষ্ঠিত এথলেটিক্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com