রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

মডেল মসজিদে ‘যোগ্য আলেম’ নিয়োগের আহ্বান হেফাজতের

Reading Time: < 1 minute

মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে যোগ্য আলেম নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এ আহ্বান জানান।
নুরুল ইসলাম বলেন, ধর্মীয় বিবেচনায় অযোগ্য বা বিতর্কিত জনবল নিয়োগ দেওয়া হলে সরকারের মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।

বিবৃতিতে হেফাজতের এই নেতা বলেন, ‘সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে, তা প্রশংসনীয় উদ্যোগ। আমরা অনুরোধ জানাব, এসব মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে যোগ্য আলেমে দ্বীনদের নিয়োগ দিয়ে সত্যিকার অর্থে ইসলামি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ, শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, এর জন্য দরকার যোগ্য লোকের তদারকি।’

নুরুল ইসলাম বলেন, যেহেতু মসজিদগুলোতে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, তাই সেখানে যোগ্য আলেমদের নিয়োগ না দিলে এর সুফল আসবে না।

দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগের দাবি করে হেফাজতের মহাসচিব বলেন, নিয়োগের ক্ষেত্রে যথাযথ এলেম, আমল, সঠিক আকিদা এবং দ্বীনদারির বিষয়গুলো বিবেচনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com