বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীসহ আটক-৪

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম:
কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের নিজনিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার নাজিরা ফকিরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে আতিয়ার রহমান (২৫),পাঁচগাছী নওয়াবস গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ নূর ছালাম (৩৪), হরিকেশ মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মারুফ হাসান (২৬) এবং ফুলবাড়ী উপজেলার অনন্তপুর উত্তর মন্ডলটারী গ্রামের মৃত আব্দুল হাকিম মন্ডলের ছেলে মইনুল হক মন্ডল (৩৩)। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজনিজ এলাকা থেকে আটক করা হয়। এদের মধ্যে দুইজনের থানায় মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com